৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:৩৬

গর্ভবতীদের চিকিৎসায় সেনাবাহিনী

প্রাইমনারায়ণগঞ্জ.কম

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার জিআর ইনস্টিটিউশনে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী এই চিকিৎসাসেবার আয়োজন করে সেনাবাহিনীর সাভার এরিয়া সদর দপ্তরের নবম পদাতিক ডিভিশন।

এসময় স্থানীয় শতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য, ল্যাব, রক্তচাপ , সুগার , ইউরিন এবং করোনাএ নমুনা পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রেসক্রিপশন, ঔষধ, মাস্ক, হরলিকস এবং স্যানিটারি প্যাডসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং পুষ্টিকর খাবারের প্যাকেটও বিনামূল্যে প্রদান করেন তারা।

এসময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লে: কর্ণেল আবদুল মুত্তাকিম, লে: কর্ণেল ফখরুল আলম, মেজর আবদুল্লাহ আল ফরহাদ, গাইনোলজিস্ট মেজর ডা. রাজিয়া সুলতানা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. আমেনা আক্তার, লেফটেনেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন, লেফটেনেন্ট রিজভী উল হক রিয়াদসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এবং উপজেলা নির্বাহি অফিসার সাইদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিরা।

ক্যাম্পেইন কার্যক্রমের পূর্বে এক সংক্ষীপ্ত অনুষ্ঠানে নবম পদাতিক ডিভিশনের কর্মকর্তা লে: কর্ণেল আবদুল মুত্তাকিম বলেন, করোনার মাঝেও আমরা সাধারন মানুষের মাঝে সেবা পৌছে দেয়ার কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ছাড়াও মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলায় এই সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং চলতি বছর পর্যন্ত চলমান থাকবে।

বাছাইকৃত সংবাদ

No posts found.