৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১০:০২

সোনারগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  শাকিলকে (২০) নামে এক কলেজ ছাত্রকে  হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।সে সরকারী সোনারগাঁও কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের  ছাত্র ও  বৈদ্যেরবাজার ইউনিয়নের উত্তর দামোদরদী এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাকিলের বাবা জানান, শাকিলকে অপহরণ করে গত সোমবার বাংলাবাজার এলাকায় নিয়ে পিস্তল ঠেকিয়ে চাপাতি দিয়ে সন্ত্রাসী শাহীনসহ তার সহযোগী ৫-৬ এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা উদ্দেশ্যে রক্তাক্ত জখম করেছে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শাকিলের অস্ত্রোপচার করে মঙ্গলবার দুপুরে পঙ্গু হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন আছে।   

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রাইম নারায়ণগঞ্জকে জানান, এই ঘটনা জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। আহত শাকিলের পরিবার ভুক্তভোগীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখনও অভিযোগ না করায় মামলা হয়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টায় আছি।

বাছাইকৃত সংবাদ

No posts found.