৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:৪৫

ভূইগড় সড়কের পাশে মরা গরু

প্রাইমনারায়ণগঞ্জ.কম

সড়কের দুই পাশে ময়লা ফেলার কারণে এমনিতেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, তার উপর এখানে প্রায়ই মৃত গরু, ভেড়াসহ বিভিন্ন প্রাণীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে লিংক রোডের ভূইগড়ে একটি গরুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গরুটি কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নিয়ে আসছিল বেপারীরা। গরুটি পথিমধ্যে হিট স্ট্রোকে মারা গেলে আজ মঙ্গলবার সকালের দিকে কয়েকজন বেপারী মিলে গরুটি এখানে ফেলে রেখে চলে যায়।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি যেন এখন ডাষ্টবিনে পরিণত হয়েছে। মরা গরু, ছাগল বা যে কোনো ময়লা-আবর্জ্যনা এখন এখানে ফেলা হচ্ছে। যার ফলে আমাদের নাকে-মুখে রুমাল চেপে এখান দিয়ে হাটতে হয়। এ ভোগান্তি থেকে রেহাই পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পরিবেশবিদদের মতে, এমনিতেই লিংক রোডের দুই পাশে নিয়ম করে ময়লা ফেলার কারণে এ সড়ক দিয়ে চলাচলে মানুষের ভোগান্তি দেখার যেন কেউ নেই। তার উপর এবার দেখা যাচ্ছে ভুইগড়ে সড়কের পাশে মৃত গরুও ভাগাড় হিসেবে ফেলা হচ্ছে। যা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। কারণ মৃত গরু থেকে যেসব জীবানু বা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে তা অন্যান্য প্রাণীকুল ও মানুষের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে।

বাছাইকৃত সংবাদ

No posts found.