৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৯:১০

লামাপাড়ায় ঝলসে যাওয়া অনিক মারা গেছে

প্রাইমনারায়ণগঞ্জ.কম

৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলো ফতুল্লায় ৩৩ কেভি ভোল্টেজে ঝলসে যাওয়া যুবক অনিক (১৬)। বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউ’তে থাকা অবস্থায় মারা যায় সে। মৃত অনিক ফতুল্লার পূর্ব লামাপাড়ার মিজানুর রহমানের ছেলে।

গত শুক্রবার ১০ জুলাই নানী বাসায় বেড়াতে গিয়ে বাসার ছাদে উঠে ঘুড়ি উড়ানোর সময় পাশের বিল্লালের বাসার উপর দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টেজে শক লেগে ঝলসে যায় অনিক। সেসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসলাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত ১৩ জুলাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনিকের প্লাাস্টিক সার্জারি করা হয়। ডাক্তারদের মতে, অনিকের দেহের ৮৮ ভাগই পুড়ে গেছে।

জানা গেছে, এর আগেও একাধিক বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটেছে বিল্লালের ছাদে। নিহত অনিকের পরিবারের দাবি, এই দূর্ঘটনা এক প্রকার খুন। এর আগেও বৈদ্যুতিক তারে ২ জন মারা গেছে। এখন পর্যন্ত প্রশাসন ও ডিপিডিসি কোন প্রকার ব্যবস্থা নেয়নি বিল্লালের বিরুদ্ধে। ৩৩ কেভি ভোল্টেজ তার মাত্র ৩ ফুট নিচে বিল্লালের বাসা যা ওই বাসার জন্য হুমকী স্বরপ।

বাছাইকৃত সংবাদ

No posts found.