
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ব্লু পেয়ার নারায়ণগঞ্জের একটি অভিশাপ। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে মহাপরিচালক এসে যেটা বন্ধ করে গিয়েছিলো সেটা এখনও চলছে। পাশেই একটি মসজিদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, হাসপাতাল, কলেজ রয়েছে। প্রয়োজনে মামলা খাবো, জেলে যাবো। এখানে ব্লু পেয়ারকে মদ বিক্রি করতে দিবো।
রোববার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে বøু পেয়ার বার বন্ধের আহবান রেখে এসব কথা বলেন। পরবর্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মীরা বার বন্ধের এ ঝুকিতে যাবে। কোন অবস্থাতেই মদের ব্যবসা করতে দেওয়া যাবে না। এবং এ ব্যাপারে ডিসি এসপিকে আহবান করেছি ব্যবস্থা নিন। আর ব্লু পেয়ার যেহুতু অন্যায় ভাবে রেস্টেুরেন্টের নামে পার্সেল হিসাবে মদ বিক্রি করছে তাই নারায়ণগঞ্জের মেয়রের কাছে আহবান করেছি তাদের ট্রেড লাইন্সেসটি যেনো রিনিউ না করা হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।
No posts found.