
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে এখনও পর্যন্ত জয়ের পথে এগিয়ে আছেন সমমনা পরিষদ। এমন তথ্য জানা গেছে নির্বাচনে অংশ নেয়া এক প্রার্থীর নিকট।
শুক্রবার ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।
দীর্ঘ প্রায় ৫০ বছরের পুরনো লবি প্রথা বিলুপ্ত করে সমমনা পেশাদার সাংবাদিক পরিষদ প্যানেল ও মুলধারা পরিষদ এবারের নির্বাচনে অংশ গ্রহন করছে।
মোট ১১টি পদে দুই প্যানেলে ২২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক সাধারন সভা।
পরির্বতনের অঙ্গীকার নিয়ে সমমনা পেশাদার সাংবাদিক পরিষদ প্যানেলে সভাপতি হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন আবু সাউদ মাসুদ (নিজস্ব প্রতিবেদক, আমাদের সময় ও দৈনিক সোজা সাপটা’র প্রকাশক এবং সম্পাদক), সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি( জেলা প্রতিনিধি, বাংলাভিশন), সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন ( জেলা প্রতিনিধি, নিউ এজ), যুগ্ম সম্পাদক আহসান সাদিক (স্টাফ রিপোর্টার, নিউজ চ্যানেল ২৪), কোষাধ্যাক্ষ মজিবুল হক পলাশ( জেলা প্রতিনিধি, প্রথম আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল জেলা প্রতিনিধি, মাছরাঙ্গা টেলিভিশন), কার্যকরী সদস্য পদে আরিফ আলম দীপু ( প্রকাশক ও সম্পাদক, দৈনিক শীতলক্ষা), এ.কে.এম মাহফুজুর রহমান (জেলা প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন), বিল্লাল হোসেন রবিন ( স্টাফ রিপোর্টার, মানবজমিন), পুলক হাসান (সিনিয়র সাব এডিটর, সংবাদ) ও লুৎফর রহমান কাকন (নিজস্ব প্রতিবেদক, আমাদের সময়)।
অপরদিকে, মুলধারা পরিষদে প্রতিদ্বন্ধিতা করছেন, সভাপতি পদে খন্দকার শাহ আলম( সিনিয়র স্টাফ রিপোর্টার, সিএনএন বাংলা), সহ-সভাপতি নাফিজ আশরাফ (সিনিয়র স্টাফ রিপোর্টার, এনটিভি), সাধারন সম্পাদক শরিফউদ্দিন সবুজ(নারায়ণগঞ্জ প্রতিনিধি, বাসস ও সময়ের আলো), যুগ্ম সম্পাদক (জেলা প্রতিনিধি, বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ ইউসুফ আলী এটম, (সিনিয়র রিপোর্টার স্বাধীন ভাষা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রনব কৃষ্ণ রায়,( ফটো সাংবাদিক সংবাদ), কার্যকরী সদস্য পদে, হালিম আজাদ স্পেশাল করেসপেডেন্ট), আসিনুর রহমান (সিনিয়র এডিটর সিটিভি), মতিউরসেন্টু (স্টাফ ফটো সাংবাদিক দৈনিক ইকলিাব), হাসান আরিফ ( বিশেষ প্রতিনিধি, যায়যায়দিন), মৌসুমী রায় ( সিনিয়র রিপোর্টার গ্লোবাল টিভি)। এ প্যানেল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অব্যাহত উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
No posts found.