
চাকরির শুরুতে মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণ সহ ছয় দফা দাবীতে ২ঘন্টা কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ)। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ ৩শ শয্যা সরকারী হাসপাতালের জরুরী সেবা অব্যাহত রেখে তারা কর্মবিরতি পালন করেন।
এ সময়ে চাকরির শুরুতে মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণ, স্বেচ্ছাসেবক/অস্থায়ী/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ, বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ, সুপ্রিম কোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি থেকে পাসকৃতদের স্বাস্থ্যবিভাগে নিয়োগ না দেয়া, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ বাতিলকরণ এবং অনিয়োমের সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
জেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মীর গোলাম মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো: আক্তারুজ্জামান, সহ-সভাপতি এস এম ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক মো: আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মো: শামস আল মামুন, দপ্তর সম্পাদক আ: রশিদ, অর্থ সম্পাদক মো: শফিউদ্দিন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মুক্তাদির, মিজানুর রহমান, মো: জাহাঙ্গীর মিয়া, মো: সারোয়ার হোসেন প্রমুখ।
No posts found.