৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৫:০০

অপরাধীদের হুশিয়ার করলেন সদর ওসি শাহজামান

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং সহ সকল অপরাধমুক্ত করতে কঠোর হুশিয়ারী দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ হুশিয়ারী দেন তিনি।

২ দিন আগে দায়িত্বভার গ্রহন করা এ ওসি বলেন, বাংলাদেশে মাদক একটি বড় সমস্যা। পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ধ্বংশ করছে। বংশ পরম্পরা নষ্ট করছে, তাই আমাদের সন্তান তথা ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবো না।

তাই মাদক ব্যবসায়ীদের প্রতি অনুরোধ আপনারা এ পেশা ছেড়ে অন্য পেশায় জীবিকা নির্বাহ করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় আপনারা কোনো ক্রমেই মাদক ব্যবসা করতে পারবেন না।

পাশাপাশি বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ, কোনো মাদক ব্যবসায়ীকে বাসা ভাড়া দিবেন না, দিলে বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে শিল্প ও কলকারখানা রয়েছে, নারায়ণগঞ্জ একটি ব্যবসায়ীক এলাকা। এটি একটি বন্দর নগরীও বটে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে খাদ্য সামগ্রী নদীপথে আমদানী করা হয় এবং এখানে পাইকারী বিক্রি করা হয়।

ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ অন্যায়ভাবে লাভবান হবার জন্য এসব খাদ্য সামগ্রী গুদামজাত করে মজুদ করবেন না। যদি কেউ করেন এবং আমরা যদি তথ্য পাই তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

এছাড়া এসব ব্যবসা কেন্দ্রীক যদি কোনো চাদাবাজি হয়, আমাদের জানাবেন ব্যবস্থা নিবো। যদি কোনো পুলিশ সদস্যও জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আমি পিছপা হবো না, তার বা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

এছাড়া কিশোর গ্যাং, ইভটিজিং, ফুটপাত মুক্ত করা সহ সকল অপরাধমুক্ত একটি আদর্শ থানা গড়ে তোলা হবে বলে জানান তিনি।

একইসাথে কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার জন্য সদর থানাবাসীর প্রতি আহবান জানান এ কর্মকর্তা।

সবশেষে এ কর্মকর্তা নিজ্ব মোবাইল নম্বর দিয়ে যে কোনো সহায়তা বা সেবা পেতে কল করার জন্য অনুরোধ জানান। তার মোবাইল নম্বরটি পাঠকদের জন্য দেয়া হলো ০১৩২০০৯০৩৭৭।

বাছাইকৃত সংবাদ

No posts found.