
প্রাইম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের জন্ম দিন আজ। ১৯৮৭ সালের ২১ নভেম্বর জেলার ঐতিহ্যবাহী ওসমান পরিবারে শামীম ওসমান ও লিপি ওসমানের সংসারে জন্ম হয় তার।
অয়ন ওসমান তরুন প্রজন্মের আইকন হিসেবে পরিচিত এবং জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ভাইজান নামে ডেকে থাকেন। ব্যক্তি জীবনে অয়ন ওসমান এক পুত্র সন্তানের জনক । কর্মজীবনে তিনি জেএন গ্রুপের স্বত্বাধিকারী ও জয় বাংলা ক্লাবের প্রধান উপদেষ্টা। তার জন্মদিন উপলক্ষ্যে সকল শ্রেণিপেশার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে জন্মদিন উপলক্ষ্যে ২০ নভেম্বর দিবাগত রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ধন্যবাদ জানান বাবা, মা, বোন ও স্ত্রীকে। স্ট্যাটাসে ওই ছবিতে সাংসদ শামীম ওসমানকে লুঙ্গি পরিধান করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এজন্য তার বাবাকে ধন্যবাদো জানান এই সাংসদ পুত্র
No posts found.