৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১০:০০

না.গঞ্জে আরও ৪৫ জন করোনা সনাক্ত

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলায় আরও ৪৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৫০২।

শুক্রবার (১০ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকায় ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, সদর উপজেলার ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ০৪ জন, বন্দর উপজেলার ১৪ জনের নমুনা পরীক্ষা ১০ জন, আড়াইহাজার উপজেলার ২১ জনের নমুনা পরীক্ষা করে ০৫ জন ও রূপগঞ্জ উপজেলায় ২০ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

এছাড়া সোনারগাঁয়ে ০৮ জনের নমুনা পরীক্ষা করে কোনো করোনা পজিটিভ পাওয়া যায় নি।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ১৯৩ টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.