
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলায় আরও ৪৭ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ জনের।এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫২৬৫।
শুক্রবার (০৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকায় ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন ও সদর উপজেলার ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন, বন্দর উপজেলার ২২ জনের নমুনা পরীক্ষা ৩ জন, আড়াইহাজার উপজেলার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জন ও রূপগঞ্জ উপজেলায় ১৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এছাড়া সোনারগাঁয়ে ১৫ জনের নমুনা পরীক্ষা করে কোনো করোনা পজিটিভ পাওয়া যায় নি। তবে এ সময়ে সোনারগাঁয়ে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ২২৪ টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১৯ ও পাঁচটি উপজেলায় ২৮ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
No posts found.