৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:০০

শহরে নাসিকের মশক নিধন ঔষধ প্রয়োগ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি করপোশনের উদ্যোগে নগরীর সিদ্ধিরগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডে মশক নিধন ঔষধ দেয়া হয়েছে। পাশা পাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে সচেতন করে যাচ্ছে নাসিকের মশক নিধন টিম।

রোববার সন্ধ্যার পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগির হোসেন হিরনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড গুলোতে মশক নিধনে মহরা দেয়া হয়।

সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগির হোসেন হিরণ বলেন, এই শহর আমাদের তাই একে পরিস্কার রাখার দায়িত্বও আমাদের। আমরা পরিচ্ছন্ন শহর গড়ার মাধ্যমে নগরবাসিকে স্বস্থিতে রাখতে চাই। তাই রাতে ফগার মেশিনের মাধ্যমে শহরের সড়ক গুলোতে মশার ঔষধ দেয়া হয়। এ জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের সিটি করপোরেশনের মশক নিধন টিম।

তিনি আরো জানান, কোভিড ১৯ এর পাশা পাশি নগরীর মানুষ ডেঙ্গু মাশর আতঙ্কে থাকেন। নগরবাসির মাঝে যেন ডেঙ্গুর ভয় না থাকে তার জন্য সিটি করপোরেশনরে উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ঔষধ দেয়া হচ্ছে। আমাদের এ কাজ প্রতিদিন অব্যাহত থাকবে। প্রতিদিন নাসিকের বন্দর সিদ্ধিরগঞ্জ ও সদরের ওয়ার্ডে আমাদের টিম মশা নিধন ঔষধ দিবে। আমি বিশ্বাস করি এতে মানুষ মশার উপদ্রব থেকে স্বস্তি পাবে।

এসময় উপস্থিত ছিলেন, পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল, মশক নিধন টিমের সুপার ভাইজার রিপন সিকদার, সোহেল খন্দকার সহ অন্যান্য কর্মকর্তা।

বাছাইকৃত সংবাদ

No posts found.