
প্রাইম নারায়ণগঞ্জ:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে দেশব্যাপী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগর যুবলীগের মিছিলে মাস্ক ছিলো না বেশীর ভাগ নেতাকর্মীর মুখে। আর তাদের এ কান্ডকে দেখে নারায়ণগঞ্জ জুড়ে শুরু হয়েছে নানা কানাঘুষা। নারায়ণগঞ্জবাসী বলছে, তাদের সরকারী দলের নেতৃত্ব দেন। তারাই যদি সরকারী নির্দেশনা না মানে তাহলে সাধারণ মানুষ মানবে কিভাবে।
সরকার প্রধান থেকে শুরু করে প্রতিটি সরকারী দপ্তর বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়ার উপর কড়া গুরুত্ব আরোপ করেছে। তবে তা মনে হয় সাধারণ মানুষের জন্য, আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মীদের জন্য না এমনটাই বলছে সচেতন নগরবাসী। তাদের মতে, সরকারী আদেশ যদি সরকারী দলের নেতাকর্মীরাই না মানে তাহলে আম জনতা মানবে কিভাবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে রবিবার (০৬ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নারায়ণগঞ্জ যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ মিছিলের নেতৃত্ব দেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু ও যুবলীগ নেতা এহসানুল হক নিপু। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে।
তবে এ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে অনেকের মুখেই ছিলো না মাস্ক। তাছাড়া খোদ নেতৃত্বদানকারী হেলাল, নিপু ও সাজনুর মুখেও দেখা যায় নি মাস্ক।
No posts found.