
প্রাইম নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেছেন, নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে আমার কিছু আবেদন থাকবে। আবেদনটি যদি গ্রহণ করতে পারেন আমি মনে করি আবেদনটা যদি আপনেরা মনে রাখতে পারেন তাহলে আপনাদের দ্বারা কেউ ক্ষতি বা আক্রান্ত হবে না করোনা ভাইরাসে ।
সোমবার (৩০শে নভেম্বর) বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপির অর্থায়নে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ষষ্ঠ তলা এবং সাংসদ নজরুল ইসলাম বাবুর অর্থায়নে নির্মিত লিফটের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু এক জাতির পিতা হলেও সারা পৃথিবীর কাছে আমাদের গর্বিত মানুষ। তিনি একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। সেখানে কেউ সাংবাদিক, কেউ রাজনীতিক, কেউ ব্যবসায়ী সেজে আমরা জীবন তো ভালো ভাবেই কাটাচ্ছি। কিন্তু যার যার প্রফেশনে থেকে রাষ্ট্রকে কতটুকু ভালোবাসি। মানুষকে কতটুকু ক্ষতিগ্রস্ত করি। সেই অভিপ্রায় এবং বিচার নিজের বিবেকের মধ্যে থাকা উচিত।
আর সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ নারায়ণগঞ্জের রাজনীতির বাইরেও একেক জনের জীবনবৃত্তান্তের একটি ঘটনা রয়েছে আপনাদের কাছে। সেই দিক বিবেচনা করে। যারা অন্যায় আচরণ করে ,যারা মিথ্যাচার করে, যারা ভালো মানুষকে খুনি বানাতে চায় ,যারা নির্দোষ মানুষকে অপরাধী করতে চায় এবং বার বার লিখেন , যারা বিবেকবান সাংবাদিক তাদের কিছু করা উচিত।
নজরুল ইসলাম বাবু বলেন, নারায়ণগঞ্জের সন্তান হিসেবে এটা আমার কাছে নিজেরও অপরাধ মনে হয়। শুধু শুধু কারণে অকারণে এতো বড় বড় সাংবাদিক থাকতে যার যা ইচ্ছে পত্রিকায় লিখে। আমার বিরুদ্ধে লিখে।
তিনি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। নজরুল ইসলাম বাবুর অনেক দোষ থাকতে পারে। কিন্তু রাজনীতির স্বচ্ছতায় সততায় কোনো জায়গায় অভাব নেই। কিন্তু দুই একজন সাংবাদিকরা মিথ্যাচার করে, বেনিফিসারি হতে চায়।
আমি কোনোদিন জবাবও দিতে চাই না। অতীতেও আমি দেখেছি। অনেক ছোট থেকে আমি শুরু করেছিলাম রাজনীতি। অনেক নেতৃত্ব কিন্তু এই প্রেসক্লাব থেকে দিয়েছে। এই ধরণের ঘটনা ঘটলে প্রেসক্লাবকে কিন্তু একটা ভূমিকা রাখা দরকার।
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অর্থায়নে নির্মিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৬ তলার উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মো: জায়েদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজামউদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান মাসুদ প্রমূখ।
No posts found.