৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:০৩

নাসিকের ৭৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিকের) ৯ম বাজেট (২০২০-২০২১) অর্থ বছরের ৭৫৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে ৬৫৮ কোটি ৬৬ লক্ষ  ৫ হাজার ২৪৩ টাকা আয় এবং ৬৫১ কোটি ১৭ লক্ষ ৫৩ হাজার ৬৫৪ টাকা ব্যয় ধরা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃ নির্মাণ,  বৃক্ষ রোপন, দারিদ্র্য বিমোচন, দূর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রান তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য , যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ণ, খেলাধূলায় মানোন্নয়ন,স্ত্রীট লাইট স্থাপনসহ পানি সরবরাহ খাতে বরাদ্দ রাখা হয়েছে ।

এছাড়া এডিবি, সিজিপি, এমজিএসপি, এডিপি প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃ নির্মান, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবইং সিটি কর্পোরেশনের আওতাধীন খালসমূহ খননের মাধ্যমে জলাধার সংরক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।  

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে ৮৭০ কোটি ৩৯ লক্ষ ৭৭ হাজার ৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তুলনামূলক কম মূল্যের বাজেট ঘোষনা করা হয়েছে।  

বাছাইকৃত সংবাদ

No posts found.