৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১২:৫১

আলাউদ্দিন জিহাদীকে মুক্তি না দিলে হরতালের ঘোষণা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

আগামী রোববারের মধ্যে আলাউদ্দিন জিহাদীকে মুক্তি না দিলে সারাদেশে হরতাল ডাকবে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ। সেই সাথে নারায়ণগঞ্জকে অচল করারও ঘোষণা দেন তারা।  

বুধবার ২৩শে সেপ্টেম্বর বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সিনেমন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেনলনে এ ঘোষণা দেন তারা।

এসময় নারায়ণগঞ্জ ছাত্র সেনার সভাপতি রাহাত খান বলেন, মূফতী আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে আগামী ২৫শে সেপ্টেম্বর শুক্রুবার বাদ জুমা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।এরপর ২৭ তারিখ রোববার বিকেল ৩টায় গণজমায়েতের মাধ্যমে জিহাদীর মুক্তির দাবি জানানো হবে । এ অনুষ্ঠানের মাধ্যমে তার মুক্তি না দিলে সারাদেশে কেন্দ্রীয় কার্যালয় থেকে হরতালের ডাক দেওয়া হবে। তিনি আরও বলেন, গত ৩দিন  ধরে আন্দোলন করে জিহাদীর মুক্তির শুধু আশ্বাস ছাড়া কিছুই মিলেনি। জিহাদীকে মুক্তি না দিলে নারায়ণগঞ্জের বাস, লঞ্চ, ট্রেন বন্ধ করে পুরো জেলা অচল করে দেওয়া হবে।

প্রসঙ্গত, হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে কটুক্তির করায় ডিজিটাল নিরাপত্তা আইনে রোববার সকালে ফতুল্লার মামুদপুর এলাকা থেকে তাকে গ্রেফাতার করে ফতুল্লা থানা পুলিশ। পরদিন আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.