অপরাধ Archives | Prime Narayanganj

৯৯৯ এ কল ॥ অত:পর ছিনতাইকারী আটক
প্রাইম নারায়ণগঞ্জ:

নগরীর চাষাড়ায় মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক হয় এক যুবক। পরে ৯৯৯ এ কল করে এ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে জনসাধারণ। তবে, একজনকে আটক করা হলেও সংঘবদ্ধ এ চক্রটির অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।

রবিবার (০৩ জানুয়ারি) রাতে চাষাড়ায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারীর নাম রায়হান (২৫)। ছিনতাইকারী আটক হলেও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, রবিবার রাতে চাষাড়ায় জেমি নামে এক ব্যক্তির মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে রায়হান নামে ঐ যুবক। তবে সংঘবদ্ধ এ চক্রটির অন্য সদস্যরা মোবাইলটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, ছিনতাইকারীকে আটকের পর বাংলাদেশ পুলিশের জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল করে ঘটনার বিবরণ জানানো হলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে।

সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোতালেব জানান, ৯৯৯ এ কল পেয়ে আমরা রায়হান নামে এক যুবককে আটক করেছি। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছি। ছিনতাইকৃত মোবাইলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মোবাইলটি উদ্ধারে আমাদের কাজ চলমান।

The post ৯৯৯ এ কল ॥ অত:পর ছিনতাইকারী আটক appeared first on Prime Narayanganj.

ডিবির পরিচয়ে এএসআইয়ের ডাকাতি
প্রাইম নারায়ণগঞ্জঃ

পুলিশ সদস্য হয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যের পরিচয়ে ডাকাতি করতেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম শেখ (৩৩)। এ কাজে সরকারি পিস্তল, হ্যান্ডকাফ ও গাড়িও ব্যবহার করতেন তিনি।

ডাকাতির মাধ্যমে সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাসুম শেখ ও তার সহযোগী গেন্ডারিয়ার আরআরএফ মিলব্যারাকের শহীদ শেখ (৫৫) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তারা কারাগারে আছেন।

এএসআই মাসুম শেখ গোপালঞ্জের মকসুদপুর এবং শহীদ শেখ ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা।

ডিবি পরিচয়ে ডাকাতি ও ডাকাতির কাজে সরকারি সরঞ্জাম ব্যবহারসহ মামলার আদ্যোপান্ত উল্লেখ করে গত ২২ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন জমা দিয়েছে ডিবির লালবাগ বিভাগ।
প্রতিবেদন সূত্রে জানা যায়, গ্রেফতার এএসআই মাসুম শেখ ও শহীদ শেখ সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের মাধ্যমে বহু দিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিলেন। গত ৮ সেপ্টেম্বর ডিবি পরিচয়ে চক্রটি আওয়াল নামে এক মাদরাসা শিক্ষকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ।

ডিবি পুলিশের তদন্তে উঠে এসেছে এই চক্রের আরও কয়েকজনের নাম। তারা হলেন: আনিছুর রহমান, শওকত ও মহসিন শেখ। মহসিন শেখের নামে ছয়টি মামলা আছে। এর মধ্যে চারটি মামলা প্রতারণার। প্রতারক চক্রের অপর সদস্য হলেন আনিছুর রহমান।

দু’জনই ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে পুলিশ সদস্য শহীদ ও মাসুম শেখের নাম উল্লেখ করেছেন। ডিবি পুলিশ পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।

ডিবি কর্মকর্তা সহকারী কমিশনার ফজলুর রহমান বলেন, ডিবি পুলিশ পরিচয়ে এএসআই শহীদ, মাসুম শেখসহ চক্রের সদস্যরা অনেকগুলো ডাকাতি করেছেন। ডিবি পুলিশের পরিচয়ে এই অপরাধী চক্রের সদস্যরা এমনভাবে ডাকাতি করত যে ভুক্তভোগীদের বোঝার উপায় থাকত না, তাঁরা আসলে ভুয়া ডিবি। কারণ, পিস্তল, হ্যান্ডকাফ সবই পুলিশের।

The post ডিবির পরিচয়ে এএসআইয়ের ডাকাতি appeared first on Prime Narayanganj.

রূপগঞ্জে ছিনতাই মামলার বাদীকে হত্যার হুমকি
রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জের ভোলাবো এলাকার ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মিয়ার ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কাইয়ুমের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ছিনতাইকারী কামরুল মিয়া, রফিকুল ইসলাম, শাকিল ওরফে শান্ডা শাকিল, সজিব মামলা তুলে নিতে বাদী মাহমুদা বেগমকে হত্যার হুমকি দেয়। হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আবারো রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন বাদীর পরিবার।

মামলার বাদি মাহমুদা বেগম জানান, ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকায় গত ২০ ডিসেম্বর দুপুর ১২ টায় যমুনা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মিয়া। এসময়  ছিনতাইকারী কামরুল মিয়া, রফিকুল ইসলাম, শাকিল ওরফে শান্ডা শাকিল, সজিব ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাঁধা দেয়ায় তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

২৬ ডিসেম্বর ছিনতাইকারীরা কাইয়ুমের বাড়িতে হামলা চালায় এবং মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে বাদীকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়। হুমকির পর থেকে নিরাপত্তায় হীনতায় ভুগছে পরিবার।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

The post রূপগঞ্জে ছিনতাই মামলার বাদীকে হত্যার হুমকি appeared first on Prime Narayanganj.

স্ত্রীর ফোনে ৪’শ পিস ইয়াবাসহ স্বামী আটক
প্রাইম নারায়ণগঞ্জঃ

আড়াইহাজারে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’ ফোন দিয়ে স্বামী মাদক ব্যবসায়ী পিয়াস (২৮) নামে এক ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দিয়েছেন রানী নামে এক গৃহবধূ । এ সময় তার ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪ শত পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়। ওই ব্যক্তি স্থানীয় গির্দা (নতুন বাজার) এলাকার মোমেন মিয়ার ছেলে।

এ ঘটনায় বৃহম্পতিবার রাতে পুলিশের মাদক আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামী পিয়াস দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে বিভিন্ন অযুহাতে অহেতুক মারধর করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’-এ কল করে স্বামীর মাদক ব্যবসার বিষয়টি জানায়। পরে আড়াইহাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করার পর তাৎক্ষণিক পুলিশ অভিযান চালায়।

তিনি জানান, এ সময় ধৃত পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৪ শত পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে ডেমরা থানায় মাদকদ্রব্য নিন্ত্রয়ণ আইনে একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

The post স্ত্রীর ফোনে ৪’শ পিস ইয়াবাসহ স্বামী আটক appeared first on Prime Narayanganj.

গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামী মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার দিবাগত রাতে ঢাকার দোহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পিবিআই। বিষয়টি নিয়ে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বিস্তারিত জানান পুলিশ সুপার (পিবিআই) মনিরুর ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, এক সপ্তাহ আগে সোনারগাঁ উপজেলার এক নারীর (২০) মার মোবাইল ফোনে কল করে শারমিন নামের এক মেয়ে জানায় ঐ নারীর স্বামী একটি মেয়ের সাথে প্রেম করে এবং তারা আজ বিয়ে করবে। তখন ঐ নারী তার স্বামীর মোবাইলে ফোন করলে দূর্ভাগ্যজনক ভাবে তার স্বামীর মোবাইল বন্ধ থাকায় কথিত শারমিনের কথা বিশ্বাস করে দিশে হারা হয়ে যান ঐ নারী। তখন শারমিন নারীকে বলে আমি তোমার ভাল চাই এবং তোমার বাসার কাছে মেঘনা ব্রীজ এর কাছে কালো বোরখা এবং হাতে কালো ঘড়ি পড়া অবস্থায় দাঁড়িয়ে থাকব তুমি ঐখানে দ্রুত আস। তোমাকে তোমার স্বামীর প্রেমিকার কাছে নিয়ে যাব। তখন নারী দিশে হারা হয়ে কাউকে কিছু না বলে মেঘনাব্রীজে আসলে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা কথিত শারমিন এর সাথে দেখা হওয়া মাত্রই একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে ফেলে এবং গাড়িতে ওঠা মাত্রই ০১ (এক) নং আসামী মাহফুজসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে দেখতে পান। তখন নারী কিছু বুঝে উঠার আগেই আসামী মাহফুজ তার মুখ চেপে ধরেন, তারা তাকে ঢাকা যাত্রাবাড়ি, গেন্ডায়িাসহ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। পরে মাহফুজ তার নিজ বাড়িতে নারীকে আটকে রেখে বহুবার ধর্ষন করেন বলে নারী আামাদের জানায়। নারী কান্নাকাটি করলে আসামীর ভাই জসিম এবং তার স্ত্রী শারমিন জোরপূর্বক কাগজে স্বাক্ষর নেন।

ধর্ষণ মামলার প্রধান আসামী মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআেই)

পুলিশ সুপার আরও উল্লেখ করেন, এদিকে এই নারী নিখোঁজ থাকায় তার স্বামী আমাদের কাছে এসে সাহায্য চাইলে আমরা তাকে উদ্ধারে কাজ শুরু করি। নারীর পরিবারের সাথে কথা বলে জানতে পারি ২৩ অক্টোবর সোনারগাঁও থানায় একটি নিখোঁজ জিডি হয়। এ জিডির সুত্র ধরে এবং নারীর পরিবারের সাথে কথা বলে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারীটিকে পোস্তগোলা এলাকা থেকে গত ২৯ অক্টোবর মুমূর্ষ অবস্থায় উদ্ধার করি এবং নারীর দেয়া তথ্য মতে ০১ নং আসামী মাহফুজকে ঢাকার দোহার এলাকা থেকে গ্রেফতার করে সোনারগাঁও থানায় হাজির করি এবং ঐ নারী আসামীকে শনাক্ত করেন। নারীর স্বামী বাদী হয়ে আমাদের সহায়তায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করেন এবং পিবিআই, নারায়ণগঞ্জ স্ব-উদ্যোগে মামলাটি গ্রহণ করেছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

The post গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার appeared first on Prime Narayanganj.

ছাত্রলীগ নেতা হিমেলের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেলের বিরুদ্ধে ভুক্তভোগী তিন পরিবারের সদস্য মানববন্ধন করেছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জীবনের নিরাপত্তাহীনতা ও নিজেদের জমি ফেরত পাওয়ার জন্য এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ওই তিন পরিবারের থেকে উপস্থিত ছিলেন  ফতুল্লার সস্তাপুর পূর্বপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে জুলহাস মিয়া, সস্তাপুর মধ্যপাড়া এলাকার মো. নজরুল ইসলাম এবং রিকশা গ্যারেজ মালিক শফি প্রধান, তার স্ত্রী মেহেরুন নেছা ও তিন ছেলে সন্তান।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেল, তার বাবা মো. শাহজালাল, দুই চাচা মজিবর ও জুয়েলসহ ১৭ জন মিলে পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময় তাদের বিভিন্ন ক্ষতি করার পায়তারা করে আসছে।

সম্পত্তি জোর পূর্বক দখল করে আমার জান মালের ক্ষতি করবে বলে বহুবার হুমকি ধামকি দিয়ে এসেছে

বিস্তারিত আসছে…….

The post ছাত্রলীগ নেতা হিমেলের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন appeared first on Prime Narayanganj.

সন্ধার পরেই উৎপাত বাড়ে কিশোর গ্যাংয়ের
প্রাইম নারায়ণগঞ্জ:

নগরীল উকিলপাড়া এলাকায় হোসিয়ারী কর্মী হিসাবে কাজ করে গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার সিকান্দার আলীর ছেলে শান্ত ইসলাম সাগর (২৪)। কোনো এক কাজে চাষাড়ায় যায় সে। ঠিক তখনই কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এসে অযথাই মোবাইল চুরির অপবাদ দিয়ে ছেলেটির সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলেটিকে বেদম মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

শুধু এ ঘটনাই নয়, নগরীর বিভিন্ন এলাকায় প্রায়ই কিশোর গ্যাংয়ের সদ্যদের হাতে লাঞ্চনা, মারধর, জখম ও খুনের অভিযোগও পাওয়া যাচ্ছে। দুদিন আগেই ছোট বোনকে ধর্ষণে বাধা দেয়ায় বড় বোনকে জখমের অভিযোগ গ্রেফতার হয় কিশোর গ্যাং লিডার জীবন। কিছুদিন আগে নগরীর পানির টাংকি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এক সাংবাদিক। পড়ে ছিনতাইকারীদের হাতে গুরুতর জখন হন সেই সাংবাদিক। এছাড়া সাম্প্রতিক সময়ে শরীফ হত্যাসহ বেশ কিছু হত্যাকান্ডও সংঘঠিত হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে।

ভুক্তভোগীরা বলছেন, সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্তই মূলত নগরী ও নগরীর বিভিন্ন অলিগলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়। ইভটিজিং, মারধর ও ছিনতাইয়ের ঘটনাও ঘটে বেশি। ফলে কিশোরগ্যায় সহ অন্যান্য অপরাধীদের কারণে রাতে অনিরাপদ হয়ে পড়ছে চলাচল। এদিকে, নানা দুর্ঘটনার শিকার হলেও ঝামেলা এড়াতে অনেক ঘটনাতেই থানা পুলিশ পর্যন্ত যাচ্ছেন না ভুক্তভোগীরা। ফলে পুলিশের খাতায় থাকছে না অপরাধ ও অপরাধীদের প্রকৃত সংখ্যা। কেউ কেউ দাবি করেন, পুলিশের কাছে অভিযোগ করে কোনো লাভও হয় না। অবশ্য অভিযোগ করার পর জড়িতরা ধরা পড়েছেন- এমন ঘটনাও কম নয়। মঙ্গলবারের ঘটনাতেই চাষাড়া এলাকা থেকে চাকুসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, কিশোর গ্যাং নিয়ে বেশী আলোচনা হচ্ছে, আসলে কিশোর গ্যাং বলতে কিছুই নেই। কিছু বখাটে ছেলেরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আমরা প্রায়ই তাদের ধরে আইনের আওতায় আনছি। আর তাছাড়া ছিনতাইয়ের ঘটনা বেড়েছে এমন অভিযোগও সঠিক নয়। তবে করোনাকালে বেকার হয়েছে অনেকে। টাকার প্রয়োজনে কেউ কেউ অন্যায় পথে পা বাড়িয়ে থাকতে পারে। বিচ্ছিন্নভাবে যে দু-একটি ঘটনা ঘটেছে, সে সম্পর্কে পুলিশ অবহিত। প্রতিটি অপরাধ পর্যালোচনা সভাতেই কিশোর গ্যাং, ছিনতাই সহ সকল অপরাধ ঠেকানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নিয়মিত নজরদারি ও টহল জোরদার করার কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, করোনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির শিথিলতার সুযোগে তৎপর হয়ে ওঠে অপরাধীরা এবং এ করোনাকালেই অপরাধীদের নতুন সংস্করণ বের হয়, যার নাম কিশোর গ্যাং। পুরোনোদের সাথে নতুন করে চুরি-ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়েছে এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সম্পর্কে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্যও নেই বলে দাবী তাদের। দেখা যায়, কিশোর গ্যাং গুলো কোনো বড় চক্রের সদস্য নয়। প্রায় প্রতিটি পাড়া-মহল্লায়ই উঠতি বয়সী ছেলেগুলো জড়িয়ে পড়ছে নানাবিধ অপকর্মে। ধরা পড়লে নাম উঠছে কিশোর গ্যাংয়ের তালিকায়।

চাষাড়ায় চুরির অপবাদ দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা কালে উদ্ধার করা হয় সাগরকে। একইসময়ে কিশোরগ্যাংয়ের চারসদস্য কে গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার নামে একটি আধুনিক চাকু উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ।

এদিকে, শরীফ হত্যাসহ সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কর্তৃক সংঘঠিত সবগুলো অপরাধমুলক কর্মকান্ডে জড়িত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান সচেতন মহল।

The post সন্ধার পরেই উৎপাত বাড়ে কিশোর গ্যাংয়ের appeared first on Prime Narayanganj.

যুবককে তুলে নেওয়ার চেষ্টায় কিশোর গ্যাং , আটক ৪
নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ টিমের তৎপরতার কারনে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক যুবক। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শহরের চাষাঢ়ায় মারধরের পর ওই যুবককে তুলে নেয়ার চেষ্টা করে ২০ জনের একটি গ্রুপ। চাষাঢ়া শহীদ মিনারের সামনে এলে পুলিশের চোখে পরে। পুলিশ ওই যুবককে নিয়ে যেতে বাধা দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশের সাথে ধমকের সুরে কথা বলে।

এ ঘটনায় একটি সুইচ গিয়ারসহ ৪জনকে আটক করেছে পুলিশ। আহত যুবককে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ছেলে এক যুবককে মোবাইল ছিনতাইকারী বলে বেধড়ক মারধর করতে করতে শহীদ মিনারের পেছনের সড়কে নিয়ে আসে। পরে তাকে রিকশায় উঠিয়ে শিবু মার্কেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে মারধরের শিকার যুবক জানায়, তাকে চাষাঢ়ার লুৎফা টাওয়ারের সামনে থেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করতে করতে চাষাঢ়ায় নিয়ে আসা হয়। পরে পুলিশ সদস্যরা ওই যুবকদের আটক করে এবং পকেট তল্লাশি করে একটি চাকু (সুইচ গিয়ার) পায়। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শহীদ মিনারের পেছনের সড়কের এক চা বিক্রেতা বলেন, ছিনতাইকারী বইলা ছেলেটারে খুব মারছে। তারে তুইল্লাও নিয়া যাইতে চাইছিল। পরে পুলিশ আইসা কয়েকজনকে ধইরা নিয়া যায়। আশপাশের দোকানীরা জানান, যুবককে তুলে নেয়ার সাথে জড়িতরা নিয়মিত শহীদ মিনারে এসে মানুষের উপর অত্যাচার করে। যাকে খুশী তাকে মারধর করে। তারা আরও বলেন, এএসআই মাসুদ ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা সাহসী ভূমিকা রাখায় ওই যুবক রক্ষা পেয়েছে। তবে প্রথমে কিশোর গ্যাং সদস্যরা পুলিশের সাথে গরম ভাষায় কথা বলে। ওরা পুলিশের মুখের সামনে আঙ্গুল তুলে চোখ রাঙ্গিয়ে ধমক দেয়।

ঘটনাস্থলে থাকা এএসআই মাসুদ জানান, উদ্ধার হওয়া যুবককে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়েছি। চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী যুবক জানান, তিনি উকিল পাড়া এলাকার একটি হোসিয়ারি কর্মী। তাকে অযথবা মারধর করে তুলে নিচ্ছিলো কিশোর গ্যাং।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাকু পেয়েছি। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে মারধর করছিল। আহত যুবককে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

The post যুবককে তুলে নেওয়ার চেষ্টায় কিশোর গ্যাং , আটক ৪ appeared first on Prime Narayanganj.

দেওভোগে ৭৭ ফেনসিডিলসহ আটক ১
নগর প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসার চেয়ারম্যান বাড়িতে সিএনজি চালক মুন্নাকে ৭৭ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ফতুল্লা থানা পুলিশ ।

সোমবার ১৯ অক্টোবর রাতে দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে পঞ্চায়েত কমিটির চেয়াম্যান হেদায়েতুল্লাহ খোকন ও মাসুদ আহমেদ বাবলু এর নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় ।

পুলিশ জানায়, পঞ্চায়েত কমিটি তাকে ধরতে আমাদের সাহায্য করেছেন তাই তাদের ধন্যবাদ । মাদক ব্যবসায়ীরা সমাজ ধ্বংসের বীজ হিসেবে কাজ করে । এদের কারনেই সমাজের মানুষ মাদক এর মতো অভিষাপের কবলে পরে যায় । যার পরিনতি হয় গুম, খুন , ধর্ষণের মতো মারাত্নক অপরাধ । এরকম যদি কাউকে আপনি দেখেন সবার আগে পুলিশকে জানাবেন।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, তাকে সিএনজিসহ আটক করা হয়েছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী মুন্নার বিরুদ্ধে মাদক মামলা দায়ের প্রস্তুতি চলছে।

The post দেওভোগে ৭৭ ফেনসিডিলসহ আটক ১ appeared first on Prime Narayanganj.

জনি মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রাইম ডেস্কঃ

রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় মেধাবী শিক্ষার্থী জনি মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহপাঠী ও স্বজনেরা।

রোববার ১৮ অক্টোবর বিকেল ৪ টায় রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায়  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জনি মিয়া ঢাকা সেন্ট্রাল পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার কারও সাথে কোন দ্বন্ধ থাকার কারন নেই। তবে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে জনিকে হত্যার পরে তাকে গাড়ি চাপা দেওয়া হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ।

প্রসঙ্গত, খিলক্ষেত মাস্তুল এলাকায় দুলাল এন্টারপ্রাইজ নামে একটি বালু বিক্রির প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত ১৩ অক্টোবর রাতে নির্মম ভাবে হত্যা করে রাকিব গং রা। পরে ১৪ অক্টোবর খিলক্ষেত  থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

The post জনি মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন appeared first on Prime Narayanganj.