জেলা Archives | Prime Narayanganj

সকল দুর্যোগ ও সংগ্রাম মোকাবেলায় পুলিশের অবদান রয়েছে : মন্ত্রী গাজী
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি বলেছেন, সকল দুর্যোগ ও সংগ্রাম মোকাবেলায় পুলিশের রয়েছে অসামান্য অবদান। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে ৷ আর রাজারবাগ পুলিশ লাইনে ওই রাতেই প্রথম প্রতিরোধ শুরু হয়৷ বাঙালি জাতি পাকিস্থান পুলিশকে ঘৃণা করতো।

সোমবার ১লা মার্চ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তান পুলিশ ছাত্রদের নাম শুনলেই অত্যাচার শুরু করত। ২৫ মার্চ রাতের পর থেকে বাঙালি পুলিশের প্রতি এদেশের মানুষের ভালোবাসা জন্মে। তারা দেশের জন্য জীবন দিয়েছেন। একইভাবে করোনাকাকালীন দুর্যোগেও পুলিশ ভাইদের বিরাট অবদান রেখেছেন। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মৃতব্যক্তিদের দাফন করেছেন।

মন্ত্রী আরও বলেন, গাজী পিসিআর ল্যাব স্থাপন করার পর ফ্রন্ট ফাইটারদের সবার আগে করোনার টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করা হলো। প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৪০ জন শনাক্ত হলো। তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছিলাম। র‌্যাব সদস্যদের ও একই অবস্থা দেখলাম। ফ্রন্ট ফাইটারদের কারণ দেশের মানুষ নিরাপদে আছে। ইউরোপ আমেরিকায় এখনও প্রতিদিন বহু লোক করোনায় মারা যাচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দুরদর্শী সিদ্ধান্তের কারণে  আজ দেশের মানুষ টিকা পাচ্ছে। জেলা প্রশাসনের কর্মকাণ্ড চমৎকার ছিলো। নারায়ণগঞ্জ করোনা আক্রান্তের সংখ্যা বেশি ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। সেই ত্রাণ নারায়ণগঞ্জবাসীর মধ্যে বিতরণ করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। করোনাকালে কেউ না খেয়ে মারা যায় নি। করোনায় যারা আক্রান্ত হয়ে মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পুলিশের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। করোনাকালে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো: মনিরুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ । এছাড়া কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। পরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেয় অতিথিবৃন্দ।

The post সকল দুর্যোগ ও সংগ্রাম মোকাবেলায় পুলিশের অবদান রয়েছে : মন্ত্রী গাজী appeared first on Prime Narayanganj.

র‍্যাব-১১’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত
প্রাইম নারায়ণগঞ্জঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন “র‍্যাব সেবা সপ্তাহ” পালনের অংশ হিসেবে স্বেচ্ছায় র‍্যাব সদস্যদের রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার ৫ই জানুয়ারি বেলা এগারোটায় র‍্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিবিজিএমএস এ কর্মসূচীর উদ্বোধন করেন।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, তাদের সার্বিক তত্ত্বাবধানে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় রক্তদান কর্মসূচীতে ৩০ জন র‍্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

‍র‍্যাব আরও জানায়, রক্তদান কর্মসূচীর মাধ্যমে দেশবাসীর সাথে একাত্ম হয়ে র‌্যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করছে। ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে র‍্যাবের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এই ধরনের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এদিকে “র‌্যাব সেবা সপ্তাহ” উপলক্ষে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ কর্তৃক বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

এগুলোর মধ্যে জুম্মার সময় দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, রক্তদান কর্মসূচী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী উল্লেখযোগ্য।

“র‌্যাব সেবা সপ্তাহ” উপলক্ষে আগামী ৭ই জানুয়ারি বৃহষ্পতিবার শীতার্তদের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ, ১০ জানুয়ারি রোববার পাঁচ শতাধিক দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং ১১ জানুয়ারি সোমবার দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী পালন করা হবে বলেও জানায় র‍্যাব।

The post র‍্যাব-১১’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত appeared first on Prime Narayanganj.

ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের সভাপতি শ্যামল – সম্পাদক সবুজ
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি (২০২১-২০২২) অনুমােদন দেয়া হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গােলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা এ কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে সভাপতি পদে হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম সবুজকে মনোনীত করা হয়।

এ সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা নতুন কমিটির সদস্যরা। পরে জেলা সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজকে ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মােবারক হােসেন, দপ্তর সম্পাদক আজিজ ফারুকী, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, নবনির্বাচিত কার্যকরি সদস্য হারুনুর রশিদ রুবেল প্রমুখ।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সহ- সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হােসেন মিলন, সাংগঠনিক সম্পাদক তানভীর রনি, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, প্রচার সম্পাদক শহিদ হােসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সােহেল রানা, কার্যকরি সদস্য মাহমুদ হাসান কচি, তাপস সাহা, আরিফুর রহমান ও আমির হোসেন।

The post ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের সভাপতি শ্যামল – সম্পাদক সবুজ appeared first on Prime Narayanganj.

র‍্যাব-১১ এর অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার
প্রাইম নারায়ণগঞ্জঃ

র‌্যাব-১১ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য বিন ইয়ামিন গ্রেফতার। এ সময় ২টি স্মার্ট ফোন ও ৩টি সীম কার্ড জব্দ করা হয়।

বুধবার ৩০শে ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ঘোড়াখাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ সুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী বিন ইয়ামিন অরফে ইসলাম-ই জীবন (২২) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা থানার খিলবাড়ীর টেক এলাকার বাসিন্দা। সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’তে যোগদান করে।

র‍্যাব আরও জানায়, পরবর্তীতে সংগঠনের পরামর্শে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গোপন অনলাইন জিহাদী গ্রুপসমূহে অন্তর্ভূক্ত হয়ে জিহাদী কর্মকান্ড চালাতে থাকে এবং নিয়মিত চাঁদা দেওয়া শুরু করে।

এছাড়া অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যেমে তহবিল সংগ্রহ, নতুন কর্ম-পরিকল্পনা নির্ধারণ, আঞ্চলিক কর্মকান্ড পরিচালনা, জেল হাজতে আটক থাকা জেএমবি সদস্যদের মুক্ত করা ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনাসহ সংগঠনের প্রস্তুতিমূলক গোপন বৈঠক ও বিভিন্ন জিহাদী কার্যক্রম চালিয়ে আসছিলো। পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

The post র‍্যাব-১১ এর অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার appeared first on Prime Narayanganj.

শিশু-কিশোরদের হাতে ব্যাটারি চালিত অটোরিকশা!
প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর উপজেলা ও নগর এলাকায় অলিগলিতে হাজার হাজার লাইসেন্সবিহীন ব্যাটারীচালিত অটোরিকশা চলাচল করছে। আর এসব অটোরিকশা চালকদের অধিকাংশই শিশু-কিশোর। করোনা মহামারির কারণে সংসারের চাহিদা মেটাতে কোমলমতি শিশু-কিশোররাও হাতে তুলে নিয়েছে ব্যাটারি চালিত এ যানের স্টিয়ারিং। আর এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। তবে, প্রতিরোধের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলা ও নগরীর মধ্যে প্রায় ৫-৬ হাজার ইজিবাইক চলাচল করে। এর মধ্যে বেশীরভাগ চালক শিশু ও কিশোর বয়সের। তাদের গাড়ি চালনায় ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞানও নেই। এ সমস্ত শিশু-কিশোর চালক পাড়া-মহল্লা ছেড়ে প্রধান প্রধান সড়কগুলোতেও ইজিবাইক চালাচ্ছে। ইদানীং ব্যাটারি দিয়ে ইঞ্জিন চালিত রিকশা-অটোরিক্সা-ইজিবাইক সংখ্যা বাড়ছে। সড়ক-মহাসড়কে এসব যান চলছে। এসব যানের চালকদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর।

আরও জানা যায়, ব্যাটারি চালিত এসব যানের নেই ফিটনেস, রোড পারমিট ও চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স। যে কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। গাড়ি হিসেবে এসব যানবাহন স্বীকৃতি না পেলেও সদর উপজেলা ও নগর এলাকার আনাচে কানাচে এসব রিক্সার ছড়াছড়ি। তাছাড়া এসব অদক্ষ শিশু-কিশোর চালকদের কারোরই প্রতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষা না থাকায় যাত্রীদের সাথে চালকদের ঝগড়া-বিবাদ লেগেই থাকে। ভাসমান বহু অদক্ষ রিকশা চালকদের অনেকেই জোর করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগও পাওয়া যায় হর-হামেশা।

সদর উপজেলা ও নগরীতে কমপক্ষে ১৫-২০ টি রিক্সা-অটোরিক্সা-ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড রয়েছে। অবৈধ এসব স্ট্যান্ডগুলোর প্রায় সবগুলোই সড়ক দখল করে গড়ে উঠেছে। সড়কগুলো দখল করেই এলোমেলোভাবে এসব অবৈধ যান রাখা হয়। ফলে পথচারীদের যাতায়াতের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাতে হয়। এসব অটোরিক্সা বেড়ে যাওয়ার কারণে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে।

যাত্রীদের অভিযোগ, ছোট শিশু কিশোররা এসব যানবাহন চালানোর ক্ষেত্রে রাস্তার এপাশ-ওপাশ, ডান-বাম, সাইট কিছুই চেনে না। তবুও তারা চালক। পাড়া-মহল্লার রাস্তায় অতি দ্রুত গতিতে রিকশা চালাতে গিয়ে বহু দুর্ঘটনাও ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু রিকশা মালিক চক্র রাতের বেলা অবৈধভাবে সরকারি বিদ্যুৎ দিয়ে রিকশার ব্যাটারি চার্জ করেন। এ রকম অন্তত অর্ধ-শতাধিক অটোরিকশার গ্যারেজ রয়েছে নগর ও সদর উপজেলা এলাকায়।

সচেতন মহলের দাবি প্রশাসনের কঠোর নজরদারী না থাকায়, এসব শিশু কিশোর চালকরা অবৈধ রিকশা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। এতে দিন দিন জঞ্জাল বৃদ্ধি পাচ্ছে। আর সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।

সাধারণ মানুষের প্রত্যাশা এ ব্যাপারে যেনো অচিরেই স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চেয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে কল রিসিভ করেন নি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। মুঠোফোন বন্ধ পাওয়া যায় সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ।

অপরদিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণকে কল করলে তিনি একটি হাসপাতালে আছেন এবং পরে কথা বলবেন বলে জানান।

The post শিশু-কিশোরদের হাতে ব্যাটারি চালিত অটোরিকশা! appeared first on Prime Narayanganj.

লিংক রোডে ময়লার চেহারা থাকবে না: শামীম ওসমান
প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, খুব শীগ্রই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক রাস্তা হবে। এই রাস্তা নারায়ণগঞ্জের চেহারা বদলে দিবে। এখন যেমন ময়লার চেহারা, তখন ময়লার চেহারা থাকবে না। তখন থাকবে সৌন্দর্যের চেহারা।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর শহরের জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে ‘দৈনিক ইত্তেফাকের বর্ষপূর্তি উপলক্ষ্যে’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, অনেকেই ভেবেছিলেন করোনার কারণে সকল প্রজেক্ট বাতিল করা হচ্ছে, এটা হয়তো হবে না। কিন্তু আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মাননীয় প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই প্রজেক্টা রেখেছেন।

তিনি বলেন, চাষাড়া থেকে আদমজী প্রায় ৭ কিলোমিটার রাস্তার ১’শ কোটি টাকার উপরে টেন্ডার আজকে হয়েছে এই কাজটি হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন হচ্ছে। এখানে একটা সমস্যা আছে। চাষাড়া থেকে রাস্তাটা এটা ডিপিপি হচ্ছে । এটাও বিশাল বড় একটা কাজ হবে, ১২০ ফিট পুরটা রাস্তা আরসিসি হয়ে জুরাইন যাবে। যার মিনিমাম খরচ হবে প্রায় হাজার কোটি টাকা।

তিনি বলেন, করোনার ৪ শতাংশ জিডিপি অন্য খাতে চলে গিয়েছে। এজন্য প্রজেক্টটি মনে করেছিলাম হবে না। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এ প্রজেক্ট শুধু দেখেননি মূল খরচের সাথে ফিজিবিল কস্টও যোগ করে দিয়েছেন। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটির বিসিক শিল্পনগরীতে ভাঙ্গতে গেলে লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভাঙ্গা পড়বে।

দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ।

The post লিংক রোডে ময়লার চেহারা থাকবে না: শামীম ওসমান appeared first on Prime Narayanganj.

“মুজিববর্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন” সেমিনার
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসকের আয়োজনে “মুজিববর্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২শে ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন,। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন ও বিকেএমইএ এর ১ম সহসভাপতি মোহাম্মদ হাতেম।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার শিল্প উদ্যোক্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশীল ও অধিক যত্নবান হওয়ার উপর গুরুত্বারোপ করেন ।

The post “মুজিববর্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন” সেমিনার appeared first on Prime Narayanganj.

পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকারঃ মন্ত্রী গাজী
প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বিশ্বের সেরা মানের পাট উৎপাদন করে তাই এ পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার করছে।

রোববার ২০ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) নেতৃবৃন্দেরে সাথে আলোচনা কালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়াসহ বাংলাদেশ জুট এসোসিয়েশনের নেতৃাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ ও উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাটকাঠি থেকে চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, জুট জিও-টেক্সটাইল, উৎপাদনের মাধ্যমে পাটখাতে নতুন নতুন বহুমুখী পণ্য সংযোজিত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় এবং পাট শিল্পের বিশ্বব্যাপি স¤প্রসারণে সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে। কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানী বৃদ্ধি, দেশের অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। তবে, কাঁচাপাট রপ্তানিতে সরকার বাধা প্রদান করবে না।

তিনি বলেন, এখাতের নানামুখী সমস্যা সম্পর্কে সরকার সচেতন রয়েছে। বর্তমান সরকারের গৃহিত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাটখাতের রপ্তানী বাজার স¤প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং পরিবেশ রক্ষায় অবদানের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ-উন্নত জাতিতে পরিণত করা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আবারো সোনালি আঁশের দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।

The post পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকারঃ মন্ত্রী গাজী appeared first on Prime Narayanganj.

জাসাস নারায়ণগঞ্জ জেলা কমিটি স্থগিত
সংবাদ বিজ্ঞপ্তি

শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সহ-সভাপতি আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সহ-সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, লিয়াকত আলী,সহ-সভাপতি ও জাসাস ঢাকা মহানগর এর আহ্বায়ক মীর সানাউল হক, সহ-সভাপতি এস এম মনিরুল ইসলাম,শরীফ মাহমুদুল হক সঞ্চয়, সৈয়দ আজিমুল হক তৌহিদ, ডা. আরিফুর রহমান মোল্লা, মোঃ ফেরদৌস ফকির,এড. নাসিম আহমেদ, মিজানুর রহমান সরদার মিলন, মোঃ জামাল উদ্দিন নাসের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাসুম, মাকসুদুর রহমান টিপু, রফিকুল ইসলাম স্বপন, দীন মোঃ মন্টু, এ বি এম সোহেল রশিদ, মিয়া মোহাম্মদ মান্নান, হাবিবুর রহমান জসীম, ইঞ্জিঃ মোঃ মঞ্জু মিয়া ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজহার আলী শিবা শানুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৭ ডিসেম্বর জাসাস এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং ২৫ ডিসেম্বর জাসাস এর সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নু’র ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা। এছাড়া জাসাস এর সকল বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি বাতিল এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা জাসাস কমিটি স্থগিত করা হয়।

জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র দফতর সম্পাদক শাহ মোঃ বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত সমূহের কথা জানান।

The post জাসাস নারায়ণগঞ্জ জেলা কমিটি স্থগিত appeared first on Prime Narayanganj.

না.গঞ্জের ভাস্কর্যগুলোর নিরাপত্তায় কঠোর নির্দেশনা এসপির
প্রাইম নারায়ণগঞ্জঃ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় নারায়ণগঞ্জের ভাস্কর্যগুলোর নিরাপত্তায় কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধেরসহ সর্বমোট ২৭টি ভাস্কর্য আছে। সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সে লক্ষ্যে নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করা হয়েছে।

মুজিববর্ষে ঢাকার ধোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা শুরু করেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলামের নেতারা। এরই প্রেক্ষিতে ভাস্কর্যকে ঘিরে তারা বিভিন্ন  বিরোধীতাপূর্ণ বক্তব্য প্রদান করে।

সম্প্রতি ৪ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ও ১৭ ডিসেম্বর একই জেলায় বাঘা যতীনের ভাস্কর্যে ভাংচুর চালানো হয়।

The post না.গঞ্জের ভাস্কর্যগুলোর নিরাপত্তায় কঠোর নির্দেশনা এসপির appeared first on Prime Narayanganj.