
নিজস্ব প্রতিবেদক:
বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডস্থ শুভকরদী এলাকার প্রধান সড়কটিতে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা । এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন এ রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকলেও সংস্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত পানি নিস্কাশনের কোন ব্যবস্থা করেনি।
সরেজমিনে দেখা যায়, বন্দর উপজেলার শুভকরদী এরাকার বাসিন্ধা ইয়ানূর মিযার বাড়ি থেকে শুরু করে আক্তার মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় বিশ ফুট রাস্তা পানিতে ডুবে আছে। এছাড়াও অতিরিক্ত বৃষ্টির কারণে এ এলাকার অধিকাংশ ঘর বাড়িগুলোতেও মারাত্মকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানিয়রা জানায়, ইউনিয়ন পরিষদের হেয়ালীপনায় প্রতি বছরই বর্ষার মৌসুমে এলে তাদের এই ধরনের প্রতিকূল পরিস্থিতিতে দিন কাটাতে হয়। দশ মিনিটের বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় এ এলাকার রাস্তা ও আশপাশের বাড়ি ঘর । রাস্তার পাশে কোন ড্রেন না থাকায় বৃষ্টিরি পানি সড়তে পারে না তাই পানি বন্ধি হয়ে পরেছে প্রায় অর্ধশতাধিক পরিবার। ফলে ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম জানান, সড়কটির পাশে ২ টি পুকুর থাকায় এবং পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমে পানি আটকা পড়ে যায়। তবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে পাইপের মাধ্যমে এখানকার জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হবে। এবং এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। দ্রুতই এই এলাকায় ড্রেন করার কাজ শুরু হবে বলে আমি আশাবাদী।
No posts found.