
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া মানুষের মাঝে ৩ হাজার ৬ শত ৮০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কাশিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আলহাজ্ব শামীম আহমেদ ও ইউপি সচিব মো. বাহাউদ্দিনসহ ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এসময় প্যানেল চেয়ারম্যান-২ শামীম আহমেদ বলেন, বর্তমান সরকার জনগনের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী কেষ হাসিনা অসহায়দের কষ্ট বুঝতে পেরে তাদের জন্য খাদ্য সামগ্রীর সহায়তা অব্যাহত রেখেছেন। যাদের কাছে ইউ,পি সদস্য বা সদস্যা কর্তৃক পাওয়া ১০ কেজি চাউলের স্লিপ আছে তারা সকলেই এ সহায়তা পাবেন।
No posts found.