
প্রাইম প্রতিবেদকঃ
মহামারি করোনাভাইরাসের কারণে পেছাতে পারে আগামী বছরের এসএসসি ও এইচএসসিসহ সমমানের পরীক্ষা। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার ২৫শে নভেম্বর দুপুর ১২টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন , পরীক্ষা কতদিন পেছাবে এবং সিলেবাস কতটুকু কমবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামীতে এসএসসি ও এইচএস পরীক্ষা কেন্দ্র সংখ্যা বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
মন্ত্রী জানান, মাধ্যমিকে ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করা হবে।
এদিকে গত ২৯ অক্টোবর সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতিতে চলতি বছর এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। ফল ঘোষণা করা হবে জেএসসি ও এসএসসির ফলের গড় করে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
সবশেষ সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, শীতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আশঙ্কা রয়েছে। চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না বলেই সরকার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রতিষ্ঠান খোলার পর তিন থেকে চার মাস ক্লাস করার সুযোগ দিয়ে এসব পরীক্ষা নেয়া হবে।
করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চলতি শিক্ষাবর্ষে আর খুলছে না। সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।
No posts found.