৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১০:০২

ভলিবল টিমকে আনুষ্ঠানিক অভিনন্দন জানালেন এসপি

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিম চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।

মঙ্গলবার ১০ই  নভেম্বর, সকালে  নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে টিম ম্যানেজার, ক্যাপ্টেন, কোচ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দেরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান তিনি।

প্রসঙ্গত,  ঢাকা  রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে ঢাকা রেঞ্জের মোট ১৩টি জেলার পুলিশের  টিম এ খেলায় অংশগ্রহণ নেয়। চুড়ান্ত খেলায় গত ৮ নভেম্বর গাজীপুর জেলা পুলিশ ভলিবল টিমকে পর পর ৩-০ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ওই অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.