
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও মুক্তিযোদ্ধা গোপীনাথ দাসকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বুধবার সকালে তাকে প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রঞ্জিত মন্ডল।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল জানান, দীর্ঘদিন যাবত ব্রেন ষ্টোক এ আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি লাইফ সার্পোটে আছেন।
No posts found.