৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:৫৫

৩৭ বছরের কর্মজীবন থেকে অবসর নিলেন ইউনুচ আলী

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ৩৭ বছরের কর্ম জীবন অবসর নিয়েছেন ইন্সপেক্টর ইউনুচ আলী।

সোমবার ১৬ই নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শেষ কর্মদিবসের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)নির্দেশনায় তাঁকে সুসজ্জিত গাড়িযোগে পৌঁছে দেয়া হয় নিজ বাসায়।

১৯৮৩ সালে দেশ সেবার ব্রত নিয়ে ইউনুচ আলী এসেছিলেন বাংলাদেশ পুলিশ বিভাগে। কনস্টেবল হিসেবে যোগদান করলেও পদোন্নতি সূত্রে ইন্সপেক্টর হিসেবে আজ শেষ কর্মদিবস ছিল তাঁর।

অত্যন্ত দক্ষ এবং মেধাবী এ পুলিশ কর্মকর্তা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে কর্ম সম্পাদন করেছেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সফলতার সাথে একবছর চাকুরি করেছেন। সফলতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আইজিপি ব্যাচ।  সুদীর্ঘ কর্মময় পেশাগত জীবনে তিনি অনেক অবদান রেখেছেন পুলিশ বিভাগে।

জেলা পুলিশের পক্ষ তাঁকে আগামী কল্যান সভার মাধ্যমে বৃহৎ পরিসরে বিদায় সংবর্ধনা প্রদানের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইউনুচ আলীর অবদান বাংলাদেশ পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশ স্মরণে রাখবে।

বাছাইকৃত সংবাদ

No posts found.