
প্রাইম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপী নাথ দাস(৭৩) মারা গেছেন।
বুধবার ১১ই নভেম্বর বিকেল পৌনে চারটায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো- এ্যকটিভ হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গোপী নাথ দাস দীর্ঘ অসুস্থ ছিলেন। শারদীয় দুর্গাপূজার সময়ে সে আবারও অসুস্থ হয়ে পড়লে গেল ২৩শে অক্টোবর প্রো এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গোপীনাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেন, ‘আমরা এক কঠিনতম সময়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হয়ে নারায়ণগঞ্জে তাদের কল্যাণে কাজ করেছেন। তার এ প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
No posts found.