বিভা Archives | Prime Narayanganj

দেওভোগের সড়কে বাঁশ !
নগর প্রতিবেদকঃ

নগরীর ১৬ নং ওয়ার্ডের দেওভোগ পাক্কা রোডস্থ খানকা রোড এলাকায় দীর্ঘদিন ধরে নেই ড্রেনের স্লাব। প্রায় বছর খানেক পূর্বে স্লাবটি ভেঙ্গে সড়কের উপর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন ও জনগনের চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাছাড়া রাতের বেলা সেখানে ছোট বড় যানবাহনের চাকা ও পথচারীরা পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটিতে ড্রেনের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে এলাকাবাসী একটি বাঁশ দিয়ে রেখেছে, যাতে করে দুর থেকেই গর্ত দেখা যায় এবং কোনো দুর্ঘটনা না ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় বছর খানেক ধরে সড়কের এ ড্রেনের স্লাব ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা বাঁশ ও কাপড়ের নিশান দিয়ে চিহ্ন দিয়ে রেখেছি। যাতে দুর থেকে দেখা যায় এবং দুর্ঘটনা না ঘটে। তবে রাতের বেলা দোকানপাট বন্ধ থাকে এবং আশে পাশে কোনো ঘর-বাড়ি না থাকায় ও আলো কম থাকায় গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে এবং পথচারীদের পা ঢুকে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

তারা আক্ষেপ করে আরও জানায়, দীর্ঘ সময় ধরে যানবাহন ও পথচারী চলাচলে অসুবিধা ও ভোগান্তির সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষই কোনো ধরনের ব্যবস্থা নেয় নি। শীঘ্রই যাতে ড্রেনের এ অংশের স্লাবটি পুন:নির্মাণ করে জনভোগান্তির লাঘব করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান তারা।

খানকা রোডের ভাঙ্গা স্লাবের কারণে সৃষ্ট গর্তের বিষয়ে জানতে চাইলে প্যানেল মেয়র-১ বিভা হাসান বলেন, আমার জানা ছিলো না, আজ জানলাম। আমি সেখানে লোক পাঠাবো এবং দেখে খুব শীঘ্রই ব্যবস্থা নিবো। তিনি ধন্যবাদ দিয়ে বলেন, এর আগে দেওভোগ পাক্কা রোড ও জল্লারপাড় এলাকার দুটি ড্রেনের স্লাব ভাঙ্গার বিষয়ে আমাকে জানানো এবং সংবাদ প্রকাশের কারণে ধন্যবাদ। ঐ দুই স্থানের জন্য স্লাব নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে। আগামী দু’একদিনের মধ্যে স্থানগুলোতে স্লাবগুলো বসানো হবে বলেও জানান তিনি।

The post দেওভোগের সড়কে বাঁশ ! appeared first on Prime Narayanganj.