নাসিক Archives | Prime Narayanganj

নাসিকের বাজেট ঘোষনা ১৩ অক্টোবর
নগর প্রতিবেদকঃ

করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে ঘোষণা হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ।

নাসিকের প্রধান নির্বাহী আবুল আমিন জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হবে ।

২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

২০১৯-২০২০ অর্থ বছরের  রেকর্ড পরিমাণ বাজেটে  ঘোষণা করা হয়েছিল। যার পরিমাণ ছিল ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকা। প্রস্তাবিত ওই বাজেটে শহরের বাবুরাইল খালকে আধুনিকায়তান, বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেনের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এছাড়া সিটি করপোরেশেনের বেশ কয়েকটি ওয়ার্ডে স্বাস্থ্য সেবার উন্নতিকরণ, মাঠ ও জলাধার সংরক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে ২০২০-২০২১ অর্থ বছরে করোনা ভাইরাসের কারণে বাজেটের পরিমান অনেকাংশে বাড়তি হবে মনে করছেন নগরবাসী।

The post নাসিকের বাজেট ঘোষনা ১৩ অক্টোবর appeared first on Prime Narayanganj.

স্লাব নেই তিন মাস !
নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের ডি এন রোড এলাকায় ড্রেনের উপর স্লাব না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় কাউন্সিলর বলছে, ড্রেনের স্লাব নির্মাণের কাজ চলমান।

জানা যায়, তিন মাস আগে এ স্থানটির ড্রেনের স্লাবটি ভেঙ্গে যায়। স্লাবটি ভেঙ্গে দিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এখান দিয়ে যানবাহন ও জনগনের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দিনের বেলা খুব একটা সমস্যা না হলেও মাঝে মাঝেই রাতের বেলা ছোট-খাটো দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ডি এন রোডে ড্রেনের একটি স্লাব নেই। চলাচলের সময় যাতে কোনো যানবাহন বা পথচারী ড্রেনের মধ্যে পড়ে না যায়, তাই ড্রেনের ভিতরে বাশ দিয়ে রাখা হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা, ভ্যান ও মোটর সাইকেলসহ অন্য ছোট যানবাহন।

ড্রেনের স্লাব ভেঙ্গে গর্ত হওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় তিন মাস ধরে সড়কের এ ড্রেনের স্লাব ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। পথচারীরা পথ চলতে গিয়ে প্রায়ই ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছে। মাঝে মধ্যে রিকশা-অটো রিক্সার চাকাও পড়ে যায়।

এই পথে নিয়মিত রিকশা চালান রহিম মিয়া। তিনি বলেন, এ সড়ক দিয়ে চলাচল করার সময় দুটি রিকশা পাস করার সময় একটি ব্রেক ধরে বসে থাকতে হয়। তা নাহলে অপর রিক্সাটি যেতে পারে না।

ভাঙ্গা স্লাবের কারণে সৃষ্ট গর্তের বিষয়ে জানতে চাইলে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান বলেন, হ্যা ট্রাক গিয়ে ড্রেনের স্লাবটি ভেঙ্গে গেছে। ড্রেনের স্লাব নির্মাণের কাজ চলমান। শীঘ্রই স্লাবটি বসানো হবে।

The post স্লাব নেই তিন মাস ! appeared first on Prime Narayanganj.

দেওভোগের সড়কে বাঁশ !
নগর প্রতিবেদকঃ

নগরীর ১৬ নং ওয়ার্ডের দেওভোগ পাক্কা রোডস্থ খানকা রোড এলাকায় দীর্ঘদিন ধরে নেই ড্রেনের স্লাব। প্রায় বছর খানেক পূর্বে স্লাবটি ভেঙ্গে সড়কের উপর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন ও জনগনের চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাছাড়া রাতের বেলা সেখানে ছোট বড় যানবাহনের চাকা ও পথচারীরা পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটিতে ড্রেনের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে এলাকাবাসী একটি বাঁশ দিয়ে রেখেছে, যাতে করে দুর থেকেই গর্ত দেখা যায় এবং কোনো দুর্ঘটনা না ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় বছর খানেক ধরে সড়কের এ ড্রেনের স্লাব ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা বাঁশ ও কাপড়ের নিশান দিয়ে চিহ্ন দিয়ে রেখেছি। যাতে দুর থেকে দেখা যায় এবং দুর্ঘটনা না ঘটে। তবে রাতের বেলা দোকানপাট বন্ধ থাকে এবং আশে পাশে কোনো ঘর-বাড়ি না থাকায় ও আলো কম থাকায় গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে এবং পথচারীদের পা ঢুকে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

তারা আক্ষেপ করে আরও জানায়, দীর্ঘ সময় ধরে যানবাহন ও পথচারী চলাচলে অসুবিধা ও ভোগান্তির সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষই কোনো ধরনের ব্যবস্থা নেয় নি। শীঘ্রই যাতে ড্রেনের এ অংশের স্লাবটি পুন:নির্মাণ করে জনভোগান্তির লাঘব করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান তারা।

খানকা রোডের ভাঙ্গা স্লাবের কারণে সৃষ্ট গর্তের বিষয়ে জানতে চাইলে প্যানেল মেয়র-১ বিভা হাসান বলেন, আমার জানা ছিলো না, আজ জানলাম। আমি সেখানে লোক পাঠাবো এবং দেখে খুব শীঘ্রই ব্যবস্থা নিবো। তিনি ধন্যবাদ দিয়ে বলেন, এর আগে দেওভোগ পাক্কা রোড ও জল্লারপাড় এলাকার দুটি ড্রেনের স্লাব ভাঙ্গার বিষয়ে আমাকে জানানো এবং সংবাদ প্রকাশের কারণে ধন্যবাদ। ঐ দুই স্থানের জন্য স্লাব নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে। আগামী দু’একদিনের মধ্যে স্থানগুলোতে স্লাবগুলো বসানো হবে বলেও জানান তিনি।

The post দেওভোগের সড়কে বাঁশ ! appeared first on Prime Narayanganj.

কুতুবপুরকে নাসিকে নেয়ার দাবি
প্রাইম বার্তাঃ
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বরাবর স্মারকলিপি দিয়েছে কুতুবপুর নাগরিক কমিটি। মঙ্গলবার দুপুরে কুতুবপুর নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল মেয়র সেলিনা হায়াৎ আইভী বরাবর এই স্মারকলিপি দেয়। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর নাগরিক কমিটির আহ্বায়ক নূরুল হক জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ফনীন্দ্র চন্দ্র এবং সদস্য সচিব এস.এম. কাদির।

স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দরা বলেন, কুতুবপুর ইউনিয়নে প্রায় ৫ লক্ষাধিক জনসংখ্যা, ২ লক্ষ ভোটার। এতবড় ইউনিয়ন বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। এই ইউনিয়নে সড়ক পথ, রেলপথ, নৌপথ রয়েছে। এই ইউনিয়নটি ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান সরকার ইরিগেশন প্রজেক্ট হিসেবে ঘোষনা করেন। যা ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্ট নামে পরিচিত। কালের বিবর্তনে সেখানে মানুষের আবাসস্থল গড়ে উঠেছে।

এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ভারী কলকারখানা গড়ে উঠেছে। এখানে কোন কৃষি জমি নেই। গ্যাস, বিদ্যুৎ ওয়াসা সংযোগ রয়েছে। ঢাকা ও নারাণয়গঞ্জ খুব সন্নিকটে হওয়ার কারনে প্রতিদিন এখানে লক্ষ্যাধিক মানুষ যাতায়াত করে। কিন্তু অবকাঠামোগত দিক থেকে অত্র ইউনিয়নের কোন উন্নয়ন হয়নি। ভবিষ্যতে অবকাঠামোগত উন্নয়ন করতে হলে ইউনিয়ন পরিষদের সীমিত বাজেটে তা করা সম্ভব নয়। কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা অথবা আলাদা পৌরসভা ঘোষনা করা এখন সময়ের দাবি।

তারা আরো বলেন, কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির পক্ষ থেকে ২০০৯ সাল থেকে বিভিন্ন সভা, সমাবেশ, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবগত করা হয়েছে। বর্তমানে নাগরিক কমিটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার, বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ সচতন নাগরিকদের স্বাক্ষাতকার, বক্তব্য প্রচারিত হচ্ছে। যা আপনারা অনেকেই দেখেছেন।

কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন ইতিমধ্যে ফতুল্লা ইউনিয়নসহ কুতুবপুর ইউনিয়নের আংশিক সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার কথা প্রস্তাবনা আকারে ঘোষনা করা হয়। নাগরিক কমিটি তার প্রতিবাদ জানিয়ে ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ যাতে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয় সে ব্যাপারে মাননীয় মেয়র মহোদয়কে আহ্বান জানান।

The post কুতুবপুরকে নাসিকে নেয়ার দাবি appeared first on Prime Narayanganj.