নারায়ণগঞ্জবাসীকে Archives | Prime Narayanganj

অবৈধ অটো ও স্ট্যান্ডে অতিষ্ঠ নগরবাসী
নগরীর বিভিন্ন পয়েন্টে সরকারি সড়ক দখল করে মোড়ে মোড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। নগরীর দুই নং রেল গেইট, মন্ডলপাড়া-জিমখানা, গলাচিপা, নিতাইগঞ্জ সহ নগরীর সিদ্ধিরগঞ্জ ও বন্দরে বেশ কয়েকটি অবৈধ অটোস্ট্যান্ড এখন নগরবাসীর বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি মোড়েই দুই লেনের সড়কের দুই পাশেই একাধিক সারিতে অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর পর সড়কের অবশিষ্ট যে অংশটুকু থাকে তাতে কোনো মতে এক সারিতে যান চালাচল করতে পারে। তাতেও অটোরিকশা চালকদের দৌরাত্ম্য। রাস্তার মাঝখানে অটোরিকশা থামিয়ে নিজেদের মধ্যে আলাপ সেরে নেওয়া, যাত্রী ওঠানো-নামানোর কাজ অবলীলায় করে তারা। থোড়াই কেয়ার করে মানুষের ভোগান্তির কথা।

ওই মোড়গুলোতে অবৈধ স্ট্যান্ড হওয়ায় অনেক সময় পায়ে হাঁটাও দুষ্কর হয়ে পড়ে। বিশেষ করে সড়ক পার হওয়ার সময় বিপদে পড়ে বৃদ্ধসহ সকল শ্রেণী-পেশার কর্মজীবি মানুষজন।

এদিকে এসব মোড়ে মোড়ে অবৈধ ইজিবাইক ও অটোরিক্সা থেকে কিছু অসাধু ব্যক্তির পকেটে চাঁদার টাকা যায় বলে অভিযোগ রয়েছে। নগরের ২ নং রেল গেইট, মন্ডলপাড়া-জিমখানা, গলাচিপা, নিতাইগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ স্ট্যান্ডের দেখা মিলবে। এভাবে রাস্তা দখল করে স্ট্যান্ড বানিয়ে বছরের পর বছর ধরে তারা দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে।

নগরের কোনো সড়ক সম্প্রসারণ হলে যেন অটোরিকশা ওয়ালাদেরই পোয়াবারো। ইচ্ছেমতো অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে নেওয়া যায়। যার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ নগরের ২ নং রেল গেইট এলাকা। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে, চলতি রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলাসহ চালকদের দৌরাত্ম্যে সারা দিনই বিশৃঙ্খলার কারণে সড়কে জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়।

নগরীর ২ নং রেল গেইটের রহমতউল্লাহ ইন্সটিটিউটের সামনে ২নং রেল গেইট টু দেওভাগ মাদ্রাসা, ভোলাইল রোডের অটোরিকশা স্ট্যান্ড। এ রোডের অটোগুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়কের দুই পাশে দাড়িয়ে থেকে যানজটের সৃষ্টি করে। এ স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই ফজল আলী ট্রেড সেন্টারের সামনে ২ নং রেল গেইট টু সৈয়দপুর, কড়ইতলা, ফকিরবাড়ি, মুক্তারপুর, মুন্সিগঞ্জগামী অটোরিক্সা, সিএনজির অবৈধ স্ট্যান্ড। একই অবস্থা এ রোডের অটোরিকশা স্ট্যান্ডেরও।

জিমখানা এলাকায় জিমখানা টু ডিক্রিরচর, কাশিপুর, বাংলাবাজার, গোপচর রুটের অবৈধ স্ট্যান্ড দীর্ঘদিন যাবৎ চলছে। সিটি কর্পোরেশনের পাশেই নিতাইগঞ্জেরে মুখে নিতাইগঞ্জ টু সৈয়দপুর, শহীদনগর, মুক্তারপুর গামী অবৈধ অটোস্ট্যান্ডেও চোখে পড়ে একইচিত্র। এসব স্ট্যান্ডের চালকরা কোনো নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র দাঁড় করিয়ে রাখে অটোরিকশা। কখনো কখনো রাস্তার অর্ধেক দখল করে দুই সারি দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। এই স্ট্যান্ডগুলো ছাড়াও বিবি রোডের দিগু বাবুর বাজারের সামনে প্রতিদিন সকালে শতাধিক অটোরিকশা সারিতে সারিতে দাঁড় করিয়ে রাখে চালকরা। যত্রতত্র স্ট্যান্ডের পাশাপাশি অটোরিকশা চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এসব এলাকার ব্যবসায়ীরাও।

গলাচিপা রোডের মুদি ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুরো গলাচিপা এলাকাটাই যেন সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। দোকানের সামনে, রাস্তায় যেখানে খুশি তারা অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। কিছু বলতে গেলে তেড়ে আসে। তাদের যন্ত্রণায় ব্যবসা চালানো দুষ্কর হয়ে পড়ে।’ একই অভিযোগ নগরের ২নং রেল গেইট, নিতাইগঞ্জ রোডের ব্যবসায়ীদের।

নগরের দেওভোগ এলাকার বাসিন্দা রাজ্জাক মিয়া বলেন, ‘নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। তারা নিজেদের খেয়াল-খুশিমতো অটোরিকশা দাঁড় করাচ্ছে। কেউ তাদের অটোরিকশা সরাতে বললে দুর্ব্যবহার করে। এ নিয়ে প্রায়ই বাগিবতণ্ডা থেকে শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটে।

বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নগর কর্তৃপক্ষ এর দায় কোনোভাবে এড়াতে পারে না বলে মনে করেন নগরবাসীরা। নগরবাসীরা বলেন, ‘হাজার হাজার অটোরিকশা রাস্তায় চলছে। কোনো পরিকল্পনা না থাকায় ভবিষ্যৎ চিন্তা না করেই এসব অটোরিকশা নিয়ে মাথাব্যথা নেই কারো।

The post অবৈধ অটো  ও স্ট্যান্ডে অতিষ্ঠ নগরবাসী appeared first on Prime Narayanganj.

নারায়ণগঞ্জবাসীকে আগলে রাখতে কাজ করছেন তাঁরা
করোনা মহামারিতে নারায়ণগঞ্জবাসীকে আগলে রেখেছে প্রশাসনিক কর্মকর্তারা। জাতির এই চরম ক্রান্তিকালে তাদের ভূমিকা অতুলনীয়। মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতার হাত দিয়ে। যারা কখনোই চিন্তা করেন না নিজের জীবনের ঝুঁকির কথা। এই মৃত্যু ঝুঁকিকে উপেক্ষা করেই তারা তৎপর হয়ে চষে বেড়াচ্ছেন সর্বত্র।

সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন ঘোষণাকালীণ সময়ে লকডাউন কার্যকর থেকে শুরু করে হোম কোয়ারেন্টিন নিশ্চিত, বর্তমান সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নিয়মিত অভিযান, জরিমানা, সচেতনতা সৃষ্টিতে, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়া, গণসচেতনতা সৃষ্টি, মোবাইল কোর্ট পরিচালনা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, দরিদ্রদের খাদ্য সহায়তার জন্য তালিকা তৈরিসহ বিভিন্ন কাজে এবং প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তালিকা প্রস্তুতকরণের মূল নেতৃত্বে আছেন জেলা ও উপজেলা পর্যায়ে মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় আগত উপহার সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনসহ সৎকারের সব ধরনের কাজে যুক্ত থাকতে হচ্ছে তাঁদের। মানবতার এমনই এক কঠিন দুঃসময়ে সবাই মুখ থুবড়ে নিলেও বিবেকের টানে অতন্দ্র প্রহরী হয়ে এগিয়ে এসেছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। ডিসি, এডিসি, ইউএনও, এ্যাসিল্যান্ড, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতি মানবীয় গুণাবলীর কিছু মানুষ সেচ্ছায় আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছেন এবং সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে তারা বদ্ধ পরিকর। প্রশাসনের এ মানুষগুলোর ঘুম নেই। সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন করোনা আক্রান্তদের পাশে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলার মধ্যে তিনটি উপজেলায় ইউএনও হিসেবে এখন নারী আছেন। দুই জন পুরুষ ইউএনও। আর ৫ উপজেলায় এ্যাসিল্যান্ড আছেন ৭ জন। ২টি ভুমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ এ্যাসিল্যান্ড হিসেবে আছেন নারী। ইউএনওদের মধ্যে সদরে নাহিদা বারিক, বন্দরে শুক্লা সরকার, রূপগঞ্জে মমতাজ বেগম, সোনারগাঁয়ে মো. সাইদুল ইসলাম এবং আড়াইহাজারে মো. সোহাগ হোসেন কর্তব্যরত আছেন। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সদরে আছেন হাসান বিন মুহাম্মদ আলী, বন্দরে আসমা সুলতানা নাসরিন, রূপগঞ্জে আফিফা খান, সিদ্ধিরগঞ্জে রেজা মো. গোলাম মাসুম প্রধান, ফতুল্লায় মো. আজিজুর রহমান, সোনারগাঁয়ে আল মামুন ও আড়াইহাজারে মো. উজ্জল হোসেন দায়িত্বরত রয়েছেন। মাঠপর্যায়ের এই কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দুজন নারী নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। পুরুষ আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা। তাঁরা ছাড়াও জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ নুর এ আলম, তানিয়া তাবাসসুম, কাবেরী রায়, নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, মো. কামরুল হাসান মারুফ, নাছরীন আক্তার, মো. সাইদুজ্জামান হিমু,  মেহেদী হাসান ফারুক, আব্দুল মতিন খান ও সানজিদা খাতুন কর্মরত আছেন।

এদিকে উপজেলা পর্যায়ে ইউএনও ও এ্যাসিল্যান্ডগণ ঠিকমত কাজ করছেন কিনা সে বিষয়টি জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের তত্ত¡াবধানে সার্বিক দেখভাল করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। তাঁরা চারজনই সার্বক্ষণিক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মপরিধি তদারকি করছেন। দেশের এমন কঠিন দূর্যোগের মুহুর্তে মাঠ প্রশাসনের এই কর্মকর্তারা তাদের কর্মযজ্ঞ দিয়ে মানুষের পাশে থেকে সেবা দিয়ে মানবিক কর্মকর্তা হিসেবে এই জেলায় বেশ সুনাম কুঁড়িয়েছেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, “যেহেতু করোনার এ বিষয়টা সবার কাছে একেবারে হঠাত করে এসেছে এবং নতুন একটা বিষয়। এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সে বিষয়ে আমাদের কারো কাছে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা নেই। আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা কিভাবে শুরু করবো বা কন্ট্রোল করবো। পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী আমরা একটি টিম গঠন করে আলোচনার মাধ্যমে কাজ করেছি। কাজ করতে গিয়ে মাঝে মাঝে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, তবে সবকিছু সমাধান করে আমরা সামনের দিকে এগিয়েছি। ভবিষ্যতে যেসব সমস্যা আসবে সেগুলোও সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এখানে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যতটুকু সম্ভব মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই, উই ট্রায়িং আওয়ার লেভেল বেষ্ট। আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করবো যাতে জনসাধারণের জন্য আমাদের উপরে অর্পিত যে দায়িত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সব মিলিয়ে আমরা সকল দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ ।“

The post নারায়ণগঞ্জবাসীকে আগলে রাখতে কাজ করছেন তাঁরা appeared first on Prime Narayanganj.